ঠিক কতদিন পর সৌদি টু ঢাকা টিকেটের দাম কমতে পারে? Saudi to Dhaka Ticket Price After Eid 2026
ঈদের কতদিন পরে দেশে গেলে টিকেট সস্তা পাবেন? সৌদি এয়ারলাইন্স, Flynas, বিমান ও US-Bangla টিকেট আপডেট প্রতি বছর ঈদকে কেন্দ্র করে সৌদি আরব থেকে বাংলাদেশগামী ফ্লাইটগুলোর টিকেটের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যায়। বিশেষ করে ঈদ ও হজ্জ মৌসুম একসাথে চলে আসলে টিকেটের সংকট আরও তীব্র হয়। অনেক প্রবাসী ভাই ইচ্ছা থাকা সত্ত্বেও পরিবারের সাথে ঈদ কাটাতে দেশে যেতে পারেন না শুধুমাত্র অতিরিক্ত টিকেট মূল্যের কারণে। তাই অনেকেই পরিকল্পনা করেন ঈদের পরে ছুটিতে যাওয়ার। আজকের এই পোস্টে জানার চেষ্টা করবো ঈদের ঠিক কতদিন পরে গেলে টিকেট তুলনামূলক কমে পাওয়া যায় এবং সৌদি এয়ারলাইন্স, Flynas, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও US-Bangla এয়ারলাইন্সের টিকেটের সম্ভাব্য মূল্য কত হতে পারে। কেন ঈদের আগে টিকেটের দাম বেড়ে যায়? ঈদ ও হজ্জ মৌসুমকে কেন্দ্র করে সৌদি আরব থেকে বাংলাদেশ রুটে যাত্রী সংখ্যা কয়েকগুণ বেড়ে যায়। বিশেষ করে: হজ্জ যাত্রীদের যাতায়াত ঈদে দেশে ফেরা প্রবাসীরা সীমিত সিট সংখ্যা আগাম বুকিং এই কারণগুলো মিলিয়ে টিকেটের দাম অনেক সময় দ্বিগুণ পর্যন্ত হয়ে যায়। এছাড়া হজ্জ শেষ হওয়ার পরও কিছুদিন পর্যন্ত টিকেটের চাপ থাকে। কার...